আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

 

Brother IT Digital

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক। উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ও দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে উত্তেজিত এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় খাদিজা পেলেস মার্কেটে সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

1

মনপুরায় টানা বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, পানির নিচে ৫ হাজা

2

কিশোর গ্যাং নির্মূলে থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুই

3

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

4

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

5

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

6

দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক

7

চরফ্যাশনে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

8

১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আজ, ফল জানবেন যেভাবে

9

প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড

10

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

11

দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত

12

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

13

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

14

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

15

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

16

পবিত্র আশুরা আজ

17

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক!

18

ভোলায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

19

হার্টে ছিদ্র, টাকার অভাবে চিকিৎসা বন্ধ ১৬ মাসের রোজার

20