আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

 

Brother IT Digital

ধেয়ে আসছে প্রলয়ংকরী টাইফুন ‌‘ডলফিন’। ধীরগতির এই ক্যাটাগরি-১ শক্তির টাইফুনটির প্রভাবে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে তীব্র বাতাস, ভারি বর্ষণ এবং সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই আড়াই লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে অন্তত ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অটোমোবাইল জায়ান্ট টয়োটা তাদের ৯টি কারখানার উৎপাদন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী, টাইফুন ডলফিনের কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবালসমৃদ্ধ ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলের দিকে ধেয়ে আসা এই ঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

একই সঙ্গে অতিভারি বৃষ্টির একটি নির্দিষ্ট ব্যান্ড তৈরি হওয়ায় ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। জেনারেটর এবং কাঁচাপাকা ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যাওয়ার মতো তীব্র গতিসম্পন্ন এই বাতাস অবকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়তে শুরু করেছে দেশটির সর্বদক্ষিণের মূল দ্বীপ কিউশুতেও। বিশেষ করে কুমামোতো প্রশাসনিক অঞ্চলে গত সপ্তাহে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

ইতোমধ্যেই ভূমিকম্পে ঘরবাড়ি হারানো প্রায় সাত হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তার ওপর ঝড়ের পাশাপাশি অঞ্চলটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকায় চরম হিটস্ট্রোকের ঝুঁকিতে পড়েছেন দুর্গত মানুষজন। ক্ষতি এড়াতে পুরো দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জরুরি সেবা সংস্থাসমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

1

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

2

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

3

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার বিষয়ে পাকিস্তানের ব্যাখ্যা

4

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

5

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

6

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

7

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

8

নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামা

9

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্

10

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

11

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, ক্ষুব্ধ মনপুরাবাসী

12

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?

13

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

14

যুবলীগ নেতা কামরুল হাসান গ্রেপ্তার

15

ভোলায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তাদে

16

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

17

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

18

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

19

দক্ষিণ শাহবাজপুর থেকে ভোলা: ইতিহাস, সংগ্রাম ও সম্ভাবনার দ্বী

20