আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি : পার্থ

 

Brother IT Digital

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর যে সরকার ছিল তাদের তুলনায় বর্তমান সরকারকে আমি ভালো দেখি। পত্রিকার পাতায় কোনো গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা ও হয়রানির খবর নেই। ভোলাতে আমার এখানে কেউ বলতে পারবে না গত সাড়ে ৪ মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি এবং দুর্নীতি করা হয়েছে।

তিনি আরও বলেন, তাই আমি মনে করি আগের যেকোনো সময়ের সঙ্গে বর্তমান সময়কে আপনি কোনোভাবেই তুলনা করতে পারবেন না। সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন এগুলো হয়নি। ইনশাআল্লাহ এগুলো আমাদের দ্বারা হবেও না।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার ভোলা সদর উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধস কবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার অভিযোগের বিষয়ে পার্থ বলেন, মারামারির রাজনৈতিক সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে আমাদের সবারই অশালীন বক্তব্য দেওয়া উচিত নয়। এগুলো মাথায় রাখা উচিত এবং ধৈর্য্য রাখা উচিত। এছাড়া নদী ভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান পার্থ।

এসময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার ডিভোর্সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন শ্রাবন্তী

1

মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

2

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হা

3

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

4

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

5

ইতালিতে মাত্র ১৪৩ টাকায় কেনা যাবে বাড়ি!

6

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

7

বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজি

8

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

9

ইলিশ মিলছে না মেঘনা নদীতে, জেলেদের চোখে হতাশা

10

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে

11

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

12

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

13

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা-বিঘ্ন চায় না সরকার: তথ্যমন্ত্রী

14

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, সম্মাননা পেলেন তিন শিক্ষক

15

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

16

'আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না' তথ্যমন্ত্রী

17

ফের বিয়ের পিঁড়িতে আমির খান, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

18

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

19

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

20