আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

 

Brother IT Digital

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ ওঠার ৩ দিন পর মারা গেছেন সিফাতুন নুর (২২) নামের এক গৃহবধূ।

তিন মাসের অন্তঃসত্ত্বা সিফাতুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা মো. নুর।

এ ঘটনায় সিফাতুনের শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে তার পরিবার। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়,, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিফাতুন ছিলেন সবার ছোট। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াছ খাঁ বাড়ির মৃত আব্দুল সবুরের ছেলে দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে থাকায় সিফাতুন শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

সিফাতুনের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাস্তা নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান তার মা জুহিনুর আক্তার (৫৫)। হাতে তৈরি ওই নাস্তার পরিমাণ কম হওয়া নিয়ে সেখানে কথা-কাটাকাটির সূত্রপাত হয়।

পরিবারের অভিযোগ, একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তার মা জুহিনুর আক্তারকে মারধর করেন। একই সময়ে রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২) সিফাতুনের চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। মা-মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা দুজনকে উদ্ধার করেন।

সিফাতুনের পরিবারের দাবি, ঘটনার পর ওই রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অচেতন অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৪ অক্টোবর পটিয়া থানায় লিখিত অভিযোগ করেন সিফাতুনের মা জুহিনুর আক্তার। অভিযোগে মেয়ের শাশুড়ি রিজিয়া বেগমসহ তিনজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়।

সিফাতুনের বাবা মো. নুর অভিযোগ করেন, মারধরের ঘটনার পর বিষয়টি ভিন্ন দিকে নেওয়ার উদ্দেশ্যে তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন-এমন একটি ঘটনা সাজানোর চেষ্টা করা হয়েছিল। তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, গত ১৪ অক্টোবর ওই গৃহবধূকে মারধরের বিষয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলেও তারা জানতে পেরেছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে তদন্তের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'একটা মানুষ মারা গেল, আর পেলাম ৮০০ টাকা', নাসীরুদ্দীন-সারজিস

1

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

2

ভোলায় বাড়ছে ডেঙ্গুর শঙ্কা, মশক নিধনে পৌরসভার কার্যক্রম নিয়ে

3

৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

4

ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পি

5

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

6

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

7

কার্যকর হলো নবম পে স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

8

নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম

9

এসএসসিতে গণফেল, শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

10

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

11

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

12

যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্ব

13

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

14

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

15

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

16

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

17

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপ

18

তিন বেলা খাবার জোটে না, একবেলা মরিচ-পানি ভাতেই দিন কাটে মইফু

19

ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতা দলের তারেক

20