আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থের

 

Brother IT Digital

জুলাই আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ‘যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছিল।’

মঙ্গলবার (০৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘তাদের তো জুলাই বিক্রি করতেই হবে। কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু জুলাই ছাড়া তাদের কোনো পরিচয় নেই। আমরা প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে পরিচিত। কিন্তু জুলাই ছাড়া তাদের বাংলাদেশে কেউ চিনত না।’

জুলাই আন্দোলনের কৃতিত্ব প্রসঙ্গে পার্থ বলেন, ‘সংসদে আমি ক্রিকেট খেলার একটি উদাহরণ দিয়েছিলাম। ছয় বলে হয়তো ১২ রান তারা করেছে, কিন্তু বাকি ৩০০ রান তো আমরা করেছি। সুতরাং জুলাইকে তারা বিক্রি করবে। এভাবে তারা আন্দোলনকেই ছোট করবে।’

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বা অন্যদের নিয়ে কথা বলতে বলতে আমরা যেন আসল ভিলেনকে ভুলে না যাই। যারা বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে, ১৭ বছর মানুষকে স্বস্তিতে থাকতে দেয়নি এবং যাদের শাসনের প্রেক্ষাপটেই জুলাইয়ের আন্দোলনের সৃষ্টি হয়েছে, তাদের কথাও মনে রাখতে হবে।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন কোম্পানির জ্যাম ও কেক বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

1

বোরহানউদ্দিনে হকিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠ

2

মাদ্রাসা থেকে পালানোর সময় ছয়তলার কার্নিশে আটকে পড়ল ছাত্রী

3

বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

4

ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর যক্ষ্মার ওষুধ সেবন, গৃহবধূর মৃত

5

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

6

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধা

7

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

8

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

9

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

10

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

11

বিদ্যালয়ে শিক্ষক দম্পতির তুমুল ধস্তাধস্তি, বদলি করা হলো যেখা

12

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

13

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

14

ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

15

‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

16

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

17

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন

18

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

19

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

20