আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন কোম্পানির জ্যাম ও কেক বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

 

Brother IT Digital

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ থাকায় বাজার থেকে তিনটি কোম্পানিকে নির্দিষ্ট খাদ্যপণ্য প্রত্যাহার করে নিতে বলেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশের কথা জানায় সংস্থাটি।

বিএফএসএর বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে হবে।

ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ তুলে নিতে বলা হয়েছে। এছাড়া আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে প্রত্যাহার করে নিতে হবে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধ করার নির্দেশও দিয়েছে বিএফএসএ।

পাশাপাশি সবাইকে এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দিয়েছে সরকারি এই সংস্থা।

এর আগে গেল ৩ জুলাই অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

1

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

2

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পর

3

নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা

4

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

5

আজ বিশ্ব প্রেমিকা দিবস

6

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

7

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

8

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

9

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

10

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি

11

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

12

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

13

কোনো দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই: সেলিমা রহমান

14

ভোলায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক

15

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

16

স্ত্রীর বিচ্ছেদের খবরে কীটনাশক পান, যুবকের মৃত্যু

17

ট্রাম্প-মেলানিয়ার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা

18

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত

19

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৫ হাজার

20