আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

 

Brother IT Digital

সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিনে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর মো. মিহাদ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ আগস্ট সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মিহাদ উপজেলার পশ্চিম কেয়ামূল্ল্যা দারুস সালাম এতিমখানা ও মাদরাসার নাজারা শ্রেণির ছাত্র। সে চাঁদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের জহুর আহম্মেদ পণ্ডিত বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মিহাদ। নির্ধারিত সময়ের পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

মিহাদের পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭১০৮৯৭৬৪৯


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হচ্ছে না প্রিপেইড মিটারের ভাড়া, বহাল থাকছে বাড়তি চার্

1

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

2

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

3

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

4

আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট

5

একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র

6

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

7

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

8

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

9

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

10

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

11

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

12

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

13

শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো

14

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

15

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

16

ছোটবেলা থেকেই টিস্যু ব্যবহার করে পকেটে রাখি, তারপর ডাস্টবিনে

17

ভোলায় চাঁদাবাজি ও মারধরের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

18

নিষিদ্ধ করা হলো প্রাইভেট কার ও বাইক, চলবে শুধু অটোরিকশা

19

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

20