আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাসীরুদ্দীন, সারজিসসহ ৯ এনসিপি নেতার বিরুদ্ধে ছিনতাই ও হামলার অভিযোগ

 

Brother IT Digital

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৯ নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, অভিযুক্তদের হামলায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল গভীর রাতে “৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে।”

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন।

এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি স্লোগান এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই কর

1

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

2

আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন

3

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

4

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে প

5

চরফ্যাশনে প্রগতি লাইফের ক্যারিয়ার বিল্ডিং ও ব্যবসা উন্নয়ন সভ

6

ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

7

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

8

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

9

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

10

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

11

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

12

খুলনার আলোচিত সেই করিম প্রতারণা মামলায় ঢাকায় গ্রেফতার

13

এসএসসির ফল প্রকাশের তারিখ কি আবার বদলাচ্ছে?

14

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

15

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা

16

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

17

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

18

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

19

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

20