আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই

 

Brother IT Digital

টানা বর্ষণ ও দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম।

সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে কাঁচা মরিচের বাজারে। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা।

টানা বৃষ্টি, ক্ষেতে পানি জমে গাছ নষ্ট হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, টানা বর্ষণে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

অন্যদিকে ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, কাঁচা মরিচের বর্তমান দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

রাজধানীর বাজারগুলোতে গোল বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। করলা, বরবটি ও কাঁকরোলের কেজি ১০০ থেকে ১২০ টাকা।

এ ছাড়া কচুর লতি ৯০ থেকে ১০০ টাকা, আর ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা।

তবে বর্ষার বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ব্যবসায়ীদের মতে, পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম দুই সপ্তাহ আগের তুলনায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল

1

গাজীপুরে ভোলার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

2

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

3

ঋণ যত বড়, খেলাপির হারও তত বেশি

4

লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্ল

5

রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়, কেন বললেন ফ

6

মনপুরায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, আটক ২

7

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আ

8

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত

9

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

10

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

11

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

12

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

13

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

14

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

15

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

16

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

17

বারবার ডিভোর্সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন শ্রাবন্তী

18

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

19

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

20