আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহনে আনন্দ মিছিল

 

Brother IT Digital

মো: মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনের কৃতি সন্তান, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহনে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের জন্য গৌরবের বিষয়। বিশেষ করে লালমোহনের মানুষ হিসেবে তারা এতে গর্বিত। তারা বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, জাসাসের সভাপতি আজাদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আবদুল হাই হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

1

সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ, বাতিল হচ্ছে বিশেষ প্রণোদন

2

দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

3

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

4

দৈনিক ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

5

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

6

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

7

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

8

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

9

নাসিরের কাঁধে চড়ে তামিমার ভালোবাসার দুষ্টুমি, মুহূর্তেই ভাইর

10

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

11

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

12

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

13

বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনত

14

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

15

ভোলায় বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন

16

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সম

17

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহ

18

চরফ্যাশনে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

19

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

20