আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

 

Brother IT Digital

মো:মেহেদী হাসান,মনপুরা: ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে একটি মারামারি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তি হলেন মাসুম হাওলাদার। তিনি মনপুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাজিরহাট ইউনিয়নের সোনারচরে নিজ বাড়ি থেকে মাসুম হাওলাদারকে আটক করা হয়।

পরে উপজেলার কলাতলী ইউনিয়নে মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি ১০ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আটক মাসুম হাওলাদারকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপতৎপরতা রোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আওয়ামী লীগ নেতা মাসুম হাওলাদারকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লোডশেডিংয়ে ক্ষুব্ধ’ হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মার

1

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

2

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

3

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

4

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

5

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

6

সংস্কার ইস্যুতে আইএমএফ-এর সঙ্গে সমঝোতা হয়নি সরকারের

7

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

8

জুলাই শহীদ দিবসে ভোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

9

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’

10

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

11

ভোলায় এসে পৌঁছালেন তথ্য মন্ত্রী পার্থ

12

পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

13

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

14

দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়া

15

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

16

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

17

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

18

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

19

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

20