আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে মেবাইল দেখায় সৎ মায়ের বকাবকিতে প্রাণ দিলেন কারিমা

 

Brother IT Digital

মো. ইউনুস, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিনে মোবাইল দেখা নিয়ে বাবা ও সৎ মায়ের বকাবকিতে অভিমান করে টানা দুই দিন খাবার না খাওয়ার পর নাজমুন করিমা (১২) নামের এক পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন করিমা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু নাজমুন কারিমা উপজেলার শম্ভুপুর ইউনিয়নের পশ্চিম চাঁপরী গ্রামের রিয়াজ মিয়ার মেয়ে এবং পশ্চিম চাঁপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিষয় নিয়ে বাবা মো. রিয়াজ ও সৎ মায়ের বকাবকির পর অভিমান করে নাজমুন টানা দুই দিন কোনো খাবার গ্রহণ করেনি। মঙ্গলবার সকালে সে বিদ্যালয়ে যায়। সেখানে একটি কলা খাওয়ার পর কয়েকবার বমি করলে শিক্ষকরা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনরা তাকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান শাহরিয়ার জানান, দুপুর  শিশুটিকে হাসপাতালে আনা হয়। তখন তার রক্তচাপ কম ছিল এবং পেটে ব্যথার অভিযোগ ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

1

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

2

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

3

উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার ভরসা চরফ্যাশন হাসপাতাল, নেই আ

4

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বরকত উ

5

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতে

6

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

7

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

8

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

9

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

10

চট্টগ্রামে গোলটেবিল আলোচনা “টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্

11

দক্ষিণ আইচায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

12

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

13

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

14

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্র

15

ভোলার শিবপুরে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্র

16

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

17

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

18

জবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্ণাঢ্য নবীন বরণ

19

চ্যানেল ভোলার প্রযুক্তিগত সহযোগী হিসেবে যুক্ত হলো ব্রাদার আই

20