আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন



চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলেছেন স্থানীয়রা।

নওফেলের ভাই অভিযোগ করেছেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিলে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে নওফেলও অংশ নেন।

একই অনুষ্ঠানে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসানও। সংবাদ সম্মেলনের পর তার মাগুরার বাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, একই ঘটনার জেরে নওফেলের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

জানতে চাইলে সিএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, ‘বিষয়টি এখনও সঠিক জানি নাG আমরা তদন্ত করে দেখছি।’

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে। বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা চলে যায়।’                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

1

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

2

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

3

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

4

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

5

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

6

টঙ্গীতে থানার ভেতরেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

7

নাসিরের কাঁধে চড়ে তামিমার ভালোবাসার দুষ্টুমি, মুহূর্তেই ভাইর

8

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

9

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

10

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

11

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

12

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

13

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

14

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

15

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

16

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন: নিলুফার

17

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন করল

18

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

19

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

20