আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

Brother IT Digital

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বসুন্ধরা শুভসংঘ, বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার উপদেষ্টা মো. মনিরুজ্জামান কবির, মো. শাহাবুদ্দিন বাচ্চু, মো. জাকারিয়া আজম ও মোরশেদ জাহান চৌধুরী।

সভায় নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি নাইম জাহান চৌধুরী, সহ-সভাপতি রায়হান খান তামিম ও আরিফুর রহমান, সাধারণ সম্পাদক সাগর চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান আহমেদ শাহাদাত, দপ্তর সম্পাদক সিয়াম শান সিহান, ইভেন্ট সম্পাদক তাওহিদ ইসলাম তাহিন, প্রচার সম্পাদক শাহিন আহমেদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক আফরিন জাহান লামিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নিয়াজ মাহমুদ ফারহান, কার্যনির্বাহী সদস্য ইসরাত জাহান তিষা, নুসরাত জাহান তিনা, ফাহমিদা ফাদীন, ফারিয়া এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন উপজেলা শাখাও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।

সভায় সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ, রক্তদান এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

1

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

2

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

3

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

4

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

5

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা

6

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

7

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

8

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামল

9

আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

10

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

11

সাইবার বুলিংয়ের শিকার চিকিৎসক-সাংবাদিক, অধরা অপরাধীরা

12

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

13

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

14

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

15

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের কারণ জানালেন জুমা

16

এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

17

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

18

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

19

জলাবদ্ধতায় দুর্ভোগে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারের মাছ বাজার,

20