আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

 

Brother IT Digital

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট ও ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে হয়রানির অভিযোগ উঠেছে। সাবেক ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট মারুফ খান মুন্না নামের একটি ফেসবুক আইডি থেকে অভিনেত্রী বাঁধনকে উদ্দেশ্য করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পাশাপাশি তার ব্যক্তিগত নম্বর উন্মুক্ত করে দেওয়া হয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাঁধন। সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘যখন কোনো দল বলে, তারা সরকারে থাকলে নারীরা নিরাপদ থাকবে। অথচ একই সময়ে তাদের সমর্থকরা অনলাইনে নারীদের ওপর এভাবে হামলে পড়ে। হয়রানি করে। এমনকি এখন ফেসবুক আইডি থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে?’


বিজ্ঞাপন


কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া আইনগত অপরাধ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর তার অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই ভয় দেখানো, আতঙ্ক তৈরি করা কিংবা আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা তোমাদের জন্যও যে পরিণতি ডেকে আনতে পারে সেটা মনে রাখা ভালো।’

পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, তাক এত সহজে দমানো যাবে না। বাঁধন লেখেন, ‘আমাকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ফেলা সম্ভব না। সেখানে নিয়ে যেতে হলে তোমাদের আরও অনেক দূর যেতে হবে। তোমরা যা ইচ্ছা করো। শুধু একটা কথা মনে রেখো— আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম। কিন্তু থেরাপি নিয়েছি, এখনও নিচ্ছি, প্রয়োজনীয় ওষুধও নিয়েছি। নিজেকে মানুষ হিসেবে ধরে রাখার জন্য। ক্ষমতা বা প্রতিহিংসা আমাকে যেন দানবে পরিণত না করে। তাই ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না। আর হ্যাঁ, মনে রেখো আমি ডাইনি।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন বাঁধন। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

1

বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল

2

সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন

3

নামছে আরও ১০০ পিংক বাস

4

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

5

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

6

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

7

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

8

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তো

9

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

10

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

11

বাড়িতে হামলার প্রতিক্রিয়া জানালেন সাকিব

12

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

13

অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

14

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার!

15

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

16

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

17

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

18

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশর কোচ, শেষ হলো প্রথম

19

চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

20