আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

 

Brother IT Digital

জাতীয় ফল কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে চমক সৃষ্টি করেছেন উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। পচনশীল এ ফলের অপচয় রোধের পাশাপাশি কাঁঠালের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার চিন্তা থেকেই তার এ উদ্যোগ।

কাঁঠালের রাজধানীখ্যাত গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের বাসিন্দা উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া নিজের কারখানায় কাঁঠালের রস ব্যবহার করে তৈরি করছেন ব্যতিক্রমী এ বিস্কুট। কাঁঠালজাত খাদ্যপণ্য তৈরিতে অভিজ্ঞ একটি কর্মীদল তার কারখানায় কাজ করছে।

উদ্যোক্তা জানান, কাঁঠাল সাধারণত মৌসুমে প্রচুর পরিমাণে উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে এর একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। সেই অপচয় রোধ এবং কাঁঠালকে সারা বছর মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি কাঁঠাল থেকে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় তৈরি করছেন কাঁঠালের রসে বিশেষভাবে প্রস্তুত বিস্কুট।

কোনো কৃত্রিম ফ্লেভার ব্যবহার না করে কাঁঠালের স্বাভাবিক স্বাদ ও বৈশিষ্ট্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এ বিস্কুটে। ফলে স্বাদ ও বৈচিত্র্যের কারণে বাজারে আসার আগেই অনলাইনে এ পণ্য নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও চাহিদা।

এদিকে শ্রীপুরে কাঁঠাল থেকে বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় কাঁঠালচাষি ও বাগান মালিকরা। তাদের মতে, কাঁঠালের প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠলে মৌসুমে উৎপাদিত কাঁঠালের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন।

উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রত্যাশা, ভবিষ্যতে কাঁঠালভিত্তিক আরও নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করে দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বৃহৎ পরিসরে উৎপাদন ও বাজারজাত করা সম্ভব হবে। এতে একদিকে যেমন কাঁঠালের অপচয় কমবে, অন্যদিকে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

1

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

2

ঢাকা থেকে ভোলাসহ বিভিন্ন নৌপথে লঞ্চের ডেক ভাড়া নির্ধারণ

3

মৌখিক তালাক দিলেই দায়মুক্তি নয়, সন্তানের অধিকার ‘স্বাধীন’: হ

4

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

5

বরিশাল সফরে যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

6

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

7

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকা

8

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

9

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

10

দিল্লির রাজপথে ঢাকার প্রতিধ্বনি: মোদির ভবিষ্যৎ কোন পথে?

11

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

12

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

13

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্প

14

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্য মন্ত্রী পার্থ

15

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

16

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

17

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

18

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

19

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’- অপ্রতিমের মায়ের ক্ষোভ

20