আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্তমানে কত বেতন পান দেশের পোশাক শ্রমিকরা?

 

Brother IT Digital

দেশে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১২ নভেম্বর সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করে এই বেতন নির্ধারণ করেছিল সরকার। তবে বর্তমান মজুরি কাঠামো পরিবর্তন করে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা। রাজধানীর মিরপুর ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

২০২৩ সালে ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রথম গ্রেডের শ্রমিকদের সর্বোচ্চ মাসিক মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা, চতুর্থ গ্রেডে ১৩ হাজার ২৫ টাকা এবং পঞ্চম গ্রেডে সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, পোশাকশিল্পের কর্মচারীদের জন্য রয়েছে চারটি মজুরি গ্রেড। এর মধ্যে সর্বোচ্চ গ্রেডে মাসিক মজুরি ১৮ হাজার ৮০০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের জন্য নির্ধারিত মজুরি ৯ হাজার ৯৫০ টাকা।

শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ১৩৯ ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ করে মজুরি বোর্ড। বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে। পরে গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করা হয়।   

এর আগে ২০১৮ সালে পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল। সে সময় সাতটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ৮ হাজার টাকা।

দেশে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয় ১৯৯৪ সালে। সে বছর প্রথম মজুরি বোর্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে ৯৩০ টাকা। এরপর ২০০৬ ও ২০১০ সালে কয়েক দফায় মজুরি বাড়ানো হয়। ২০১৩ সালে সর্বনিম্ন মজুরি ৭৬ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধা

1

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

2

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

3

চরমানিকায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন ফরাজির গণসংযোগ

4

গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হলে যা করবেন

5

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

6

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

7

চর আইচা বিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণসভা আয়োজন নিয়ে প্রশ্ন

8

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

9

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

10

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

11

ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হ'ত্যা করলো বড় ভাই

12

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

13

সেপ্টেম্বর শুরুর আগেই পে-স্কেলের গেজেট নিয়ে নতুন তথ্য

14

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামল

15

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

16

এনসিপির মামলায় ১১ আসামি, যা বললেন জেলা ছাত্রদল সভাপতি

17

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

18

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

19

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

20