আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চর আইচা বিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণসভা আয়োজন নিয়ে প্রশ্ন

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, ‎চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজনের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

১৬ই জুলাই বৃহঃবার অনুষ্ঠিত হওয়া সভায় দেখা যায় প্রচলিত ব্যানারের পরিবর্তে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে "জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা" লিখে কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

‎স্থানীয় জুলাই যোদ্ধা খাইরুল ইসলাম ক্ষোভ নিয়ে বলেন, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও কোনো প্রিন্টেড ব্যানার বা স্মারক ব্যাকড্রপ ব্যবহার করা হয়নি। খাইরুল আরো বলেন, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এমন একটি অনুষ্ঠানে ন্যূনতম একটি ব্যানার বা উপযুক্ত আয়োজন না থাকায় শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দক্ষিণ আইচা থানা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন বিপ্লব (শিক্ষক) কে করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম শাহ। 

‎অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে এ বিষয়ে জানতে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায়  জানা সম্ভব হয়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

1

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

2

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

3

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত

4

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

5

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

6

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

7

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

8

নতুন বেতনকাঠামোর পে ফিক্সেশন: যেসব তথ্য লাগবে, ভুল হলে যে সম

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

10

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

11

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

12

এলপিজির দাম বৃদ্ধি, জামায়াতের উদ্বেগ

13

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

14

বরযাত্রীর সাজে বিদায়, ফুলের বৃষ্টিতে অশ্রুসিক্ত চরফ্যাশনের প

15

ভোলার বোরহানউদ্দিন বাবা-মায়ের সঙ্গে আর কখনো স্কুলে যাবে না

16

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

17

১৯ নম্বর ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়

18

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

19

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

20