আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে ইসলামী জলসা অনুষ্ঠিত

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুর হাট বাজারে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে জাকের পার্টি মূলদল ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এবং জাকের পার্টি চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে এ জলসা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মো. ইউনুছ মুন্সি। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি মাওলানা গাজী মারুফ বিল্লাহ। এ ছাড়া বিশ্ব জাকের মঞ্জিলের ওলামায়ে কেরাম এবং জাকের পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জলসায় বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের তাৎপর্য, মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ইসলামের মহান আদর্শ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশ্ব উরস শরীফ সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকের পার্টি চরফ্যাশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম জাহিদ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

1

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

2

চরফ্যাশনে বাড়ছে হামের সংক্রমণ, নয়জন ভর্তি

3

ঢাকা-১০ আসন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

4

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍

5

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে বিসিআরএসের অভিনন্দন

6

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সম

7

চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ, হুমকিতে পরিবেশ

8

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

9

পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল

10

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

11

শ্যালিকাকে বিয়ে, চুন-কালি মেখে মাসুদ ও তার স্ত্রীদের গ্রামছা

12

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

13

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

14

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমা

15

ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দ

16

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

17

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ২দিন ছুটির সুযোগ

18

জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রম

19

লালমোহনে হা-মীম স্কুল ও অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

20