আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্যালিকাকে বিয়ে, চুন-কালি মেখে মাসুদ ও তার স্ত্রীদের গ্রামছাড়া করার অভিযোগ

 

Brother IT Digital

শ্যালিকাকে বিয়ে করার পর আলোচনা-সমালোচনা শুরু হলে ভাড়া বাসা ছেড়ে শ্বশুরবাড়িতে উঠেছেন আলোচিত সেই টিকটকার মাসুদ রানা।

জেলার বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীর সম্মতিক্রমে শ্যালিকাকে বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের আপত্তির কারণে ভাড়া বাসা ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে গেছেন মাসুদ রানা (৩৫) এবং তার প্রথম বউ মৌসুমী (২৮) ও দ্বিতীয় বউ পূর্নিমা (২১)।

শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়া মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। স্ত্রী মৌসুমী (২৮) ও শ্যালিকা পূর্ণিমা (২১) মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

এর আগে মাসুদ রানা বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন সেই টিকটকার মাসুদ জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিক্রমে এ বিয়ে হয়েছে বলে জানা গেছে।

বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

এদিকে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কিছু লোক তাদের ভাড়া বাসায় থাকতে না দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। এমন পরিস্থিতিতে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা ও তার স্ত্রী পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষাম

1

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

2

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

3

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

4

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

5

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

6

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

7

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে

8

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার

9

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

10

‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

11

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আ

12

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদে

13

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

14

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

15

প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে যত টাকা করে পাবে

16

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

17

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

18

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

19

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্ম

20