আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় ভাঙচুর ও প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

 

Brother IT Digital

সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিনে মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানির অভিযোগ রয়েছে।

বক্তারা বলেন, এসব ঘটনার কারণে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে মাদ্রাসার জমি রক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি নাই স্যার’, প্রকাশ্যে এলো হারুন-কাদেরের ফোনকল

1

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

2

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

3

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

4

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

5

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

6

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

7

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

8

ইষ্ট বেকার প্রত্যাহারের নির্দেশ, মোড়ক বদলে চলছে প্রকাশ্যে বি

9

লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জ

10

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

11

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

12

ইয়ামাহা আর ১৫ আর আসবে না, বন্ধ হচ্ছে উৎপাদন

13

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

14

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

15

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

16

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

17

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

18

ভোলায় পুলিশ কনস্টেবলের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

19

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্না

20