আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সফরকালে তিনি ইরানের রাষ্ট্রপতিসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানান।

রোববার (৫ জুলাই) রাত ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ২ জুলাই তিনি তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে স্পিকার খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানান।

সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

1

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

2

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

3

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

4

আগের গালিবাজদের মতো এদেরও জনগণ বিদায় দেবে

5

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

6

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

7

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

8

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

9

যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চা

10

দেশে আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

11

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

12

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

13

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

14

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

15

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মা

16

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

17

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

18

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

19

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

20