আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে প্রস্তাবিত সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনা করে ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণের দাবি জানিয়েছে 'আমরা ভোলাবাসী' নামের সামাজিক সংগঠন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে নতুন সড়ক নির্মাণ, সড়ক প্রশস্তকরণ এবং মেঘনার মোহনায় একাধিক বড় সেতু নির্মাণের প্রয়োজন হবে। এতে প্রকল্পের ব্যয়, সময় ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়তে পারে।

তাই ভোলা-বরিশাল সরাসরি সেতু, লাহারহাট-ভেদুরিয়া এবং রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের দূরত্ব, সময়, নির্মাণ ব্যয় ও অর্থনৈতিক সুফল তুলনা করে পূর্ণাঙ্গ কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষার দাবি জানান তারা। একই সঙ্গে সমীক্ষার ফলাফল জনগণের সামনে প্রকাশের আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণ হলে বিভাগীয় শহর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে ভোলার যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্য ও শিল্প খাতের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটির পক্ষ থেকে ভোলার জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের দল-মতের ঊর্ধ্বে উঠে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আহ্বান জানানো হয়।

তাদের দাবি, ভোলাকে শুধু সড়ক পথে নয়, ভোলা-বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে সঠিক, সরাসরি ও কার্যকর সড়কপথে যুক্ত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা ভোলাবাসী’র সদস্য সচিব মীর মোসারেফ অমি, সদস্য, মেহেদী হাসান, শরীফ হাওলাদার, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, ভোলা শহর ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক আরিফ আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, জাতীয় ছাত্রশক্তি ভোলা জেলার আহমেদ ইশান, ভোলা পৌর ছাত্রসমাজের সদস্য মাহাদী হাসান এবং সদর উপজেলা এনসিপির আহ্বায়ক নাসরিন জাহানসহ অন্যান্যরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি, দাবি বিপিসির

1

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

2

বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

3

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

4

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যার

5

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

6

ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, নেই বয়সসীমা

7

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহান

8

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

9

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

10

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

11

চরফ্যাশনে পুকুরের দখল নিয়ে উত্তেজনা, হামলার অভিযোগে আহত ৩

12

‘আকাশ থেকে নেমে ধরবে’ —ইনুকে ফোনে বলেছিলেন শেখ হাসিনা

13

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

14

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩

15

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

16

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

17

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

18

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

19

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

20