আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় ধানের বাম্পার ফলন, বাজারদর কমে বিপাকে কৃষক

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় ধানের বিক্রয়মূল্য কম হওয়ায় হতাশায় দিন কাটছে স্থানীয় কৃষকদের।

শনিবার (৭ নভেম্বর) চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধের দক্ষিণ পাশে আবু দালাল হালটের দুই পাশের ধানক্ষেত ঘুরে দেখা যায়, কৃষকরা পাকা ধান কেটে মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার কাঁচা সড়কের ওপর মাড়াই করা ধান শুকিয়ে যানবাহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কড়া জমিতে কেউ দুই মণ, আবার কেউ তিন মণ পর্যন্ত ধান পেয়েছেন। ফলন ভালো হলেও প্রতি মণ ধানের বাজারমূল্য মাত্র ৯০০ টাকা। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। জমির পরিমাণ ও উৎপাদন খরচভেদে এক হাজার টাকারও বেশি লোকসান গুনতে হচ্ছে বলে দাবি কৃষকদের।

এদিকে, স্থানীয় এক ট্রলি চালক জানান, এলাকার কাঁচা ও ভাঙাচোরা সড়কের কারণে কৃষিপণ্য পরিবহনে বাড়তি ভোগান্তি ও খরচ হচ্ছে। ফলে ফসল ঘরে তুলতে গিয়ে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ আইচা এলাকার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস মাছ ধরা ও কৃষিকাজ। কৃষিনির্ভর এ অঞ্চলের কৃষকরা ভালো ফলন পেয়েও ন্যায্যমূল্য না পাওয়ায় আর্থিক সংকটে পড়ছেন। তাই ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে জমি বিরোধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

1

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টি

2

ভোলায় বাড়ছে ডেঙ্গুর শঙ্কা, মশক নিধনে পৌরসভার কার্যক্রম নিয়ে

3

মিলাদুন্নবীর রাতে বিশেষ ইবাদত আছে কি?

4

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

5

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

6

ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ল

7

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

8

দৌলতখানে ৫১ ব্যারেল অবৈধ ফার্নিশ ওয়েল জব্দ

9

‘পরীক্ষা স্থগিত হয়নি কেন’, রুমিন ফারহানার প্রশ্নে মুখ খুললেন

10

দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাব: রাষ্ট্রপতি

11

পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহি

12

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

13

ভোলার বোরহানউদ্দিন টিনের ঘরে ৩০০, পাকা ঘরে ৫০০ টাকা! কিসের

14

৩ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পা

15

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

16

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

17

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

18

বরগুনা-ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

19

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

20