আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টিনা সমর্থক

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ দেখা নিয়ে কথাকাটাকাটির জেরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন। গুরুতর আহত ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু (৩৫) এবং আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে আর্জেন্টিনা–মিশর ম্যাচ চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি এবং একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে মাঈনুদ্দিন মিঠুর নাকে গুরুতর আঘাত লাগে এবং সাকিব মাথায় আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, মধ্যরাতে খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার নাকে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

1

দৌলতখানে ফের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের চেষ্

2

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

3

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

4

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

5

ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

6

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

7

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

8

আত্মহত্যা রোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্

9

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরু

10

৫৩ বছরে নয়টি পে-স্কেল, বর্তমানের সঙ্গে বেতনের পার্থক্য

11

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

12

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

13

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

14

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

15

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন করল

16

অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত ৩৫ হাজারের বেশি গাড়ি

17

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জ

18

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চো

19

শশীভূষণে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

20