আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

 

Brother IT Digital

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আজ রোববার (১৯ জুলাই) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই মহারণ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের শিরোপা লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। যারা টেলিভিশনের সামনে থাকতে পারবেন না, তারা মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও সরাসরি ম্যাচ উপভোগের সুযোগ পাবেন।

বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টিভি। এছাড়া অনলাইনে নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে ফাইনাল।

মোবাইল ও স্মার্ট ডিভাইসে দর্শকরা মাই রবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এসব প্ল্যাটফর্মে নির্ধারিত সাবস্ক্রিপশন বা প্যাকেজ সক্রিয় থাকলে লাইভ সম্প্রচার দেখা যাবে।

বিশ্বকাপের শেষ ম্যাচে একদিকে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য আর্জেন্টিনার, অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরা হওয়ার স্বপ্ন স্পেনের। ফলে শিরোপা নির্ধারণী এই লড়াই ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা, তেমনি বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে মাত্র ১৪৩ টাকায় কেনা যাবে বাড়ি!

1

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

2

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

3

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

4

বিএনপি মাদকের টাকায় পরিচালিত হয়—শিবির নেতা হামদু

5

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে তুমুল মার

6

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

7

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

8

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অব

9

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

10

ভোলার চরফ্যাশন ধর্ষণচেষ্টা মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায়

11

নতুন পে স্কেলে প্রাথমিকের শিক্ষকরা কত বেতন পাবেন

12

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

13

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

14

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরক

15

‘বাংলা টেসলার’ পেটে জাতীয় গ্রিডের ৫% বিদ্যুৎ!

16

আমদানির খবরে কেজিতে ৯০ টাকা কমল কাঁচা মরিচের দাম

17

ভোলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ নৌযান জব্দ

18

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

19

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

20