আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকেও বাঁচাতে পারলাম না’

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক ও আতঙ্কে স্তব্ধ পুরো এলাকা। পাশের বাসার প্রতিবেশী আফরোজা বেগম রানী আক্ষেপ করে বলছিলেন, ‘একে একে চারটি তাজা প্রাণ কেড়ে নিল। আমিতো একটা মানুষকেও বাঁচাতে পারলাম না, পাশের বাসায় থাকা মানুষগুলোকে বাঁচাতে পারলাম না।’
শুক্রবার (২৬ জুন) ঘটনাস্থলে কথা বলতে গিয়ে প্রতিবেশী আফরোজা বেগম রানী কান্নাজড়িত কণ্ঠে জানান, বৃহস্পতিবার সকালে পাশের বাসা থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান তিনি।
আফরোজা বেগম রানী জানান, জানালার পাশে দাঁড়িয়ে শাহিনুর বেগমকে ডাকলেও কোনো সাড়া পাননি। কিছুক্ষণ পর দেখতে পান একজন রান্নাঘরের দিকে যাচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো শাহিনুরের ছেলে সিফাত। নাম ধরে ডাকলেও কোনো উত্তর মেলেনি।
তিনি জানান, কিছুক্ষণ পর জানালা বন্ধ করার শব্দ শুনে আবার তাকিয়ে দেখেন, এক যুবকের হাতে প্যান্ট। জিজ্ঞেস করলে ওই যুবক নিজেকে পাইপলাইন মেরামতের কর্মী বলে পরিচয় দেয়। কিন্তু তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আফরোজা বেগম বাইরে থেকে গেট আটকে দিয়ে প্রতিবেশীদের খবর দেন।
পরে স্থানীয়রা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে দেখতে পান। এ সময় অভিযুক্ত যুবক ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তারও মৃত্যু হয়।
আফরোজা বেগম জানান, শাহিনুর বেগম অত্যন্ত সৎ ও পরিশ্রমী নারী ছিলেন। ২০১৯ সালে তার স্বামী কামাল হোসেন ফেরি করে হাড়ি-পাতিল বিক্রির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করছিলেন তিনি। বড় মেয়ে সায়মা আক্তার (২১) এইচএসসি পাস করেছিলেন, ছেলে সিফাত রায়পুর সরকারি কলেজের শিক্ষার্থী এবং চাকরিও করতেন। মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) লক্ষ্মীপুর সরকারি কলেজে এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯) মার্চেন্টস একাডেমিতে পড়াশোনা করত।
অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাকে আগে কখনও দেখিনি। ঘটনার পর শুনেছি, সে নাকি একই ভবনের একজন ভাড়াটিয়া ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নদীরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয় অভিযুক্ত অন্তর মজুমদার। নিহত পাঁচজনের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

1

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

2

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক ছেলে

3

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

4

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

5

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

6

ব্যাটারি চুরি করতে এসে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

7

সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

8

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো

9

জমি নিয়ে বিরোধ ভোলায় শ্যালক-ভগ্নিপতির বিরুদ্ধে ‘মিথ্যা’ ধর্

10

ভোলার জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ ‘মুর'

11

কোন সড়কে চলবে ব্যাটারিচালিত রিকশা, নির্ধারণ করবে সরকার

12

কলেরা টিকার দ্বিতীয় ডোজ কবে, যেভাবে নিবন্ধন

13

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

14

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

15

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

16

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

17

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

18

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

19

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

20