আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

 

Brother IT Digital

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ ছেড়ে দিয়ে পুরোপুরি ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

ভারতের লোকসভায় সদ্য পাস হওয়া প্রশ্নফাঁস বিরোধী বিল প্রসঙ্গে, সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তরুণদের উদ্দেশে দেওয়া বার্তার সমালোচনা করে তিনি এ কথা বলেন।

অভিজিৎ অভিযোগ করে বলেন, প্রশ্নফাঁস মামলার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফাস্ট-ট্র্যাক কোর্টের প্রথম শুনানিতেই সিবিআই আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বাস্তবায়নকারীরা সৎ না হলে এসব আইনের কোনো অর্থ নেই।

গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির পদযাত্রার জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয় এবং মামলা দেওয়া হয়। পরবর্তীতে এফআইআর প্রত্যাহারের সরকারি আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও, সিজেপির অভিযোগ— সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রেখেছে।

অভিজিৎ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে আরও বৃহৎ আন্দোলন হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রতিটি শিক্ষার্থীর পরিবারে অন্তত চারটি করে ভোট রয়েছে, তাই আঘাতের বদলা শিক্ষার্থীরা ব্যালটেই দেবে। এছাড়া বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত জেন-জিকে প্রজন্মকে কটাক্ষ করলেও, কঙ্গনাকে ‘পার্ট-টাইম’ রাজনীতিক আখ্যা দিয়ে তার মন্তব্যের জবাব দেওয়া নিষ্প্রয়োজন বলে এড়িয়ে যান দীপক।

সূত্র: হিন্দুস্তান টাইমস।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

1

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

2

রংপুরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬ হাজার ইয়াবা জব্দ

3

হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদ

4

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার

5

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

6

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

7

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

8

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

9

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

10

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

11

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

12

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহ

13

দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক

14

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শ

15

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

16

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ওসিসহ আহত ৮

17

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

18

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

19

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়

20