আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না

 

Brother IT Digital

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে করা যাবে। এর জন্য বাড়তি কোনো ফি বা চার্জ দিতে হবে না।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের কার্যক্রম পরিদর্শন করেন।

অর্থমন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে সহজেই টাকা নিতে পারবেন।

তার মতে, এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। লেনদেনও হবে সহজ ও দ্রুত।

অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে দ্রুতই এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।

বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকও এই ব্যবস্থা দেশে সবার জন্য চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই সরকারের এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

1

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

2

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জা

3

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

4

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

5

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

6

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

7

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

8

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

9

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

10

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

11

হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন

12

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

13

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

14

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টি

15

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

16

চরফ্যাশনে ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ে তালা

17

অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

18

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মা

19

৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদ

20