আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

 

Brother IT Digital

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক পোস্টের মাধ্যমে কিছু মানুষ সাধারন মানুষের আবেগ নিয়ে খেলা করে। মানুষের রাগ, ক্ষোভকে উসকে দেয়।

ইচ্ছা করে বিতর্ক তৈরি করে। নেট দুনিয়ায় এদেরকে বলা হয় ‘রেজ বেইটার’। এটা তারা করেন আসলে টাকার জন্য। কোনো পোস্টে বিতর্ক সৃষ্টি করতে পারলে পক্ষে-বিপক্ষে অনেক মানুষ তাতে জড়িয়ে পড়ে। তাতে তাদের পোস্টে মানুষের সংযোগ বাড়ে, একাউন্টে জমা হয় ডলার।

পেশাদার রেজ বেইটাররা সংবেদনশীল নানা ঈস্যু; যেমন পুরুষ বা নারীদের নিয়ে চরম আপত্তিকর কোনো পোস্ট, শিশুদের লালন-পালন বা পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য, খাবারের অদ্ভুত রেসিপি দেয়া, ধর্ম বা রাজনীতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করে। এসব কাজ করে তারা মানুষকে রাগিয়ে দেয়। তেমনই এক রেজ বেইটার কোভনটে ডেভন প্রিঙ্গল।

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ২৬ বছর বয়সী এই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর দাবি করেছেন, মনগড়া ক্যাপশন এবং উসকানিমূলক ছবির মাধ্যমে সাজানো এআই দিয়ে তৈরি ভুয়া গল্প পোস্ট করে তিনি মাসে ১৭ হাজার ডলারেরও (প্রায় ২১ লাখ টাকা) বেশি আয় করেন। উদাহরণ দিয়ে প্রিঙ্গল জানান, সম্প্রতি তিনি এক মায়ের ছদ্মবেশ ধারণ করে একটি ভুয়া পোস্ট দিয়েছিলেন। পোস্টে দাবি করা হয়েছিল, ছেলের ‘অনুপযুক্ত’ পোশাকের কারণে স্কুল কর্তৃপক্ষ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে সেই মা ক্ষুব্ধ। পোস্টটি এরই মধ্যে ৮২ লাখেরও বেশি মানুষ দেখেছে। এই একটি পোস্ট থেকেই তিনি আয় করেছেন ২ হাজার ৮০০ ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা)।

আলোচিত এই পোস্টে প্রিঙ্গল কুঁচকানো স্কার্ট এবং স্কুলের ইউনিফর্ম পোলো শার্ট পরা ‘কেভিন’ নামের এক ছোট ছেলের ছবি পোস্ট করেন। ক্যাপশনে প্রিঙ্গল কেভিনের মা সেজে দাবি করেন, অনুপযুক্ত পোশাকের অজুহাতে তার ছেলেকে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ পুরো বিষয়টাই এআই দিয়ে বানানো।

প্রিঙ্গল সেই কাল্পনিক মায়ের বয়ানে লিখেছিলেন, 'আমি এটা পোস্ট করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলের সাথে এই বৈষম্যমূলক আচরণে আমি ক্লান্ত ও বিরক্ত! আমার ৭ বছর বয়সী ছেলে আজ তার নতুন প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। সে দ্বিতীয় শ্রেণিতে উঠেছে। স্কুলটি সম্পর্কে অনেক ভালো কথা শুনে সে সেখানে যাওয়ার জন্য ভীষণ উত্তেজিত ছিল। কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। আজ আমি একটা টেক্সট মেসেজ পাই, যেখানে আমাকে বলা হয় আমার ছেলেকে নিয়ে যেতে, কারণ তার পোশাক নাকি অনুপযুক্ত। আমি আমার সন্তানদের নিজের মতো করে নিজেকে প্রকাশ করতে দিই।'

প্রিঙ্গলের পোস্টে স্কুলে শিশুদের কেমন পোশাক পরা উচিত; শিশুদের সাথে স্কুলে কর্তৃপক্ষের আচরণ কেমন হওয়া উচিত; তা নিয়ে তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। যাতে তার আয় বাড়তে থাকে। নিউইয়র্ক পোস্টের সাথে এক আলাপচারিতায় প্রিঙ্গল জানান, এই ভাইরাল পোস্টটি তৈরি করতে এবং তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে মাত্র ১০ মিনিট সময় লেগেছিল। প্রিঙ্গল ‘জায়াহ ভেলোর’ ছদ্মনামে একটি আইডি থেকে ফেসবুকে এই পোস্টটি করেন। প্রিঙ্গল বলেন, ‘যে ছেলে বা তার মায়ের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, তাকে নিয়ে তৈরি একটি গল্প অনলাইনে এতো বড় বিতর্কের জন্ম দিয়েছে; এটা আমার কাছে সত্যিই অদ্ভুত লাগে। আমার মনে হয় এটি দেখায় যে এআই কতটা উন্নত হয়েছে এবং একজন সাধারণ মানুষের পক্ষে এর সত্য-মিথ্যা পার্থক্য করা কতটা কঠিন।’ প্রিঙ্গল দাবি করেছেন, তিনি পাঁচটি আলাদা ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করছেন, যা থেকে প্রতি মাসে প্রায় ১৭ হাজার ডলার (প্রায় ২১ লাখ টাকা) পর্যন্ত আয় করা সম্ভব। প্রিঙ্গল জানান, ইন্টারনেটের মাধ্যমে মানুষের আবেগকে উসকে দেওয়াটা তিনি উপভোগ করেন।

তবে তিনি যোগ করেন যে, মানুষকে ধোঁকা দেওয়া বা ক্ষতি করার উদ্দেশ্যে তিনি এই কনটেন্টগুলো তৈরি করেননি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট মনিটাইজেশন ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রিঙ্গলের মতো আরো অনেকেই কাল্পনিক গল্প ফেঁদে টাকা কামিয়ে নিচ্ছেন। গত সপ্তাহে এক্স (সাবেক টুইটার) তাদের রেভিনিউ শেয়ার বা আয়ের অংশীদারিত্ব প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছে। কারণ প্ল্যাটফর্মটি এআই-দ্বারা তৈরি হরেক রকম ফালতু কনটেন্টে ভেসে যাচ্ছিল। ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি জানিয়েছে, তারা এখন একটি নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’ চালু করছে, যা আসল ও মৌলিক কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের উৎসাহিত করবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

1

রোহিঙ্গা সংকটের ১০ বছরকে ২০ বছরে নেওয়া যাবে না: পররাষ্ট্র প্

2

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

3

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

4

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

5

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

6

মেঘনার অতিজোয়ারে ভোলার উপকূল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

7

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

8

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

9

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ছিলেন ট্র

10

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

11

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী ব

13

বিএসএফকে ১ হাজার একরের বেশি জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

14

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

15

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

16

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

17

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

18

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

19

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

20