আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজি বাজারসংলগ্ন অস্ট্রেলিয়ার একটি সংস্থার পরিচালিত কোয়ায়েড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ছে। এতে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠটি তুলনামূলক নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। এছাড়া আশপাশের খালগুলোতে মাছ ধরার সুবিধার্থে বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারে না। ফলে বিদ্যালয়ের মাঠ দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে। বিশেষ করে ছোট শিশুদের জলাবদ্ধ মাঠ পেরিয়ে বিদ্যালয়ে আসতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, খালের অবৈধ বাঁধ অপসারণ, বিদ্যালয়ের মাঠ উঁচুকরণ অথবা স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতাও প্রত্যাশা করেছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে

1

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

2

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

3

৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত

4

বৃষ্টির পানিতে নিঃস্ব চরফ্যাশনের প্রবাস ফেরত রফিক

5

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

6

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

7

আগামীকাল ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

8

আত্মহত্যার আগে দেয়া পুলিশ সদস্যের ফেসবুক পোস্ট ভাইরাল

9

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

10

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

11

বেতন না পাওয়া সেই শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

12

জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা

13

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

14

ভোলার মেঘনায় জেলের জালে ২৪ কেজির ব্ল্যাককার্প, বিক্রি ১৭ হাজ

15

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

16

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

17

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

18

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

19

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

20