আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

 

Brother IT Digital

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়। কারণ তারা মনে করে, বিএনপি-জামায়াত যদি ঝগড়া করে, তাহলে তাদের (আওয়ামী লীগের) লাভ।

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংসদে নতুন বিল নিয়ে এসে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটি না করেন, তাহলে যাওয়ার রাস্তা খুঁজতে থাকুন। আপনাদের ভেতরে ফ্যাসিবাদী চরিত্র দেখতে পাচ্ছি। গতকাল আড়াইহাজারে জামায়াত কর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব বলেন যে, আমরা কোনো পরিবর্তন করতে পারিনি, ঘাটে ঘাটে দুর্নীতি রয়ে গেছে।’ নিজের ঘরে যদি দুর্নীতিবাজ থাকে, দুর্নীতি কি দমন করা যায়? জনগণের আকাঙ্ক্ষা, নারায়ণগঞ্জের শামীম ওসমানসহ তাঁর দোসররা, যারা ছাত্রহত্যায় জড়িত ছিল, রাইফেলস ক্লাবে নিয়ে মানুষকে নির্যাতন করত, অর্থ আদায় করত, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ কোর্টে অসংখ্য ছাত্রহত্যা মামলা রয়েছে। এই মামলার গতি একেবারে ধীরে চলছে।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোথাও কোথাও খবর পাচ্ছি, শহীদদের মা-বাবারা নিজের ঘরে থাকতে পারছেন না। আওয়ামী লীগের দোসররা নাকি কোনো কোনো জায়গা থেকে ভয় দেখাচ্ছে। আমরা প্রশাসনের প্রতি বলতে চাই, নতুন বাংলাদেশ পেয়েছেন, নতুন জীবন পেয়েছেন। আমরা নতুন একটি প্রশাসন চেয়েছিলাম। সুতরাং কোন দলের কী নির্দেশ, সেটা বাদ দিয়ে সরকারের, সংবিধানের যে নির্দেশনা, সেই অনুযায়ী ছাত্রহত্যায় দায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখনো রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।                                                                                                                                  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

1

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

2

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

3

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

4

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

5

ছাত্রদলের টিশার্ট পরে সারজিস-পাটওয়ারীর গাড়িতে হামলা

6

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

7

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

8

বিদ্যুৎহীন মাদ্রাসায় মোমের আলোয় কোরআন পড়ছে ৩০০ শিশু, চুরি হয়

9

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

10

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

11

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

12

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

13

এসএসসি ফল নিয়ে নয়নের অনুপ্রেরণামূলক বার্তা

14

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

15

বউ প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্

16

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

17

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি টাকার কারেন্ট জাল ও

18

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

19

রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তরুণদের যুক্ত করার বিকল্প নেই: রিজভ

20