আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি নির্দেশনা



সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে থাকা সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিগুলোর তথ্য আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। চিঠিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের লক্ষ্যে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির অধিকাংশই কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে তা আর হালনাগাদ নেই। এ ছাড়া কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমসংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে প্রয়োজনীয় তথ্য হালনাগাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এতে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর হবে। পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ তিনজনের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।

চিঠিতে আরও বলা হয়, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান সব কমিটি হালনাগাদ করতে হবে।

পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

সরকারের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো দীর্ঘদিন পর পুনর্গঠনের উদ্যোগ নেওয়ায় স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে অংশীজনের প্রতিনিধিত্ব, সমন্বয় ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

1

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

2

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

3

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

4

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

5

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখ

6

পে-স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্য

7

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

8

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

9

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

10

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

11

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

13

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

14

শ্বশুর-শাশুড়িকে পিতা-মাতা সাজিয়ে এনআইডি তৈরি, নিরব পৌর প্রশা

15

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

16

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

17

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

18

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

19

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

20