আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন’

 

Brother IT Digital

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেন পদত্যাগ করার পর এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করতেছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন করেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ইশরাক হোসেন ফৌজদারী অপরাধ করেছেন, আইন প্রয়োগকারীকে সংস্থাকে সে ব্যবস্থা নিতে হবে। এর আগে মিষ্টি পদত্যাগ করেছেন। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলতেছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।

সংবিধান সংশোধন কমিটি নিয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে এ দেশের মানুষ প্রত‍্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।

পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও দলটির ঘোষিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত

1

বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

2

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই কর

3

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

4

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

5

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

6

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত

7

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

8

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

9

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

10

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

11

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

12

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

13

৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!

14

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণ

15

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

16

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

17

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালাল ছাত্রলীগ

18

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

19

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

20