মোঃ হাসান ফরাজী, বোরহানউদ্দিন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী কাজল হাওলাদার।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় তিনি এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খোকন হাওলাদার, যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হাওলাদার, ফারুক ফরাজী, হুমায়ুন, মাসুম শেজওয়াল, আলমগীর, রেদোয়ান মীর, মঞ্জু মাল, শামীম হাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
কাজল হাওলাদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে সক্রিয় রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন