আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ৪ কিশোরের মাথা ন্যাড়া করার ঘটনায় মামলা, আসামি ৮

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার লালমোহনে চুরির অপবাদে চার কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে তিন দফায় মারধর ও মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। তবে মামলা দায়েরের তিন দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত রোববার রাতে ভুক্তভোগী কিশোর সাগরের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে লালমোহন থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এর আগে গত ১৪ অক্টোবর রাতে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের খালগোড়া বাজার এলাকায় কলস চুরির অপবাদে চার কিশোরকে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরেরা হলো সাইফুল ইসলাম (১৬), সাগর (১৭), ইব্রাহিম (১৭) ও শাওন (১৭)।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতা বাহাদুর, মন্নান ও জাকিরসহ কয়েকজন ওই চার কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে তিন দফায় মারধর করেন। পরে তাদের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়।

এ ঘটনার একটি প্রতিবেদন চ্যানেল ভোলায় প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে এক কিশোরের বাবা থানায় মামলা করেন।

মামলার বাদী আলমগীর হোসেন চ্যানেল ভোলাকে বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি, তাঁর ছেলেসহ চার কিশোর ও তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলা দায়েরের পর তাঁরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার চ্যানেল ভোলাকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা করছেন তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!

1

ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

2

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

3

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে দিন

4

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

5

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

6

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

7

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন

8

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

9

প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

10

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

11

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

12

ভাইরাল সেই বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

13

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গে

14

এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে

15

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

16

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

17

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

18

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

19

দেশের বাজারে কমল সোনার দাম, ভরি কত

20