আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা



ভোলা প্রতিনিধি, নেওয়াজ শরীফ: দ্বীপ জেলা ভোলার ধনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুইসগেট সংলগ্ন মেঘনা নদীর জলই যাদের ঘর, নদীই যাদের জীবনের প্রধান অবলম্বন। প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠী বেদের বছরের পর বছর নদী ও প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। মাছ ধরাই তাদের প্রধান জীবিকা। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীর পরিবর্তিত গতিপথ, দুর্যোগ ও মাছের সংকট তাদের জীবনকে আরও অনিশ্চিত করে তুলছে। বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
‎শনিবার (৮ আগস্ট) বেদে পল্লীর শতাধিক মানুষের সঙ্গে সংগঠনটির সদস্যরা সময় কাটান এবং তাদের জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
34, 34); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">‎এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। বেদে সম্প্রদায়ের মানুষও আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বেদে পল্লীর শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
‎স্থানীয়রা পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর পাশে দাঁড়ালে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

1

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

2

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

3

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

4

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

5

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাসের শিশুকে কাঁচি দিয়ে কুপিয়ে

6

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

7

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

8

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

9

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

10

পে-স্কেল বাস্তবায়ন হবে যে দুই ধাপে

11

ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

12

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

13

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

14

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

15

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

16

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘট

17

তজুমদ্দিনে মেবাইল দেখায় সৎ মায়ের বকাবকিতে প্রাণ দিলেন কারিমা

18

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

19

দৈনিক ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

20