আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেফতার

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আব্দুল মান্নান নামের (৪০) এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুল মান্নান চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত ইউছুফ আলী মিয়ার ছেলে। তিনি গত জুন মাসে এলপিআরে (অবসরোত্তর ছুটি) যান বলে জানা গেছে।

মামলার বাদী ও ভুক্তভোগী শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিজানুর রহমান রোমানের অভিযোগ, তার ছবি ব্যবহার করে এক নারীর সঙ্গে আপত্তিকর একটি ভুয়া ভিডিও তৈরি করা হয়। পরে ওই ভিডিও দেখিয়ে তাকে চরফ্যাশনে দেখা করতে বলা হয়।

ভুক্তভোগীর দাবি, গত ২৭ জুলাই চরফ্যাশনে গিয়ে আব্দুল মান্নানের সঙ্গে দেখা করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে ২৯ জুলাই একাধিক ফেক আইডি ব্যবহার করে তার ওই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরে এঘটনায় ভুক্তভোগী বরিশালের সাইবার ট্রাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে এফআইআর করার নির্দেশ দেন। মামলার নম্বর সাইবার ক্রাইম জিআর ১২৬/২৬।

পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ভোলা ডিবি পুলিশের সাইবার ইউনিট। দীর্ঘ তদন্তের পর প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত কয়েকজন ফেক আইডি ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আব্দুল মান্নানকে শনাক্ত করে চরফ্যাশন ও শশীভূষণ থানা পুলিশের সহযোগিতায় চরফ্যাশন পৌরসভার শরীফপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলা ডিবি পুলিশের সাইবার ইউনিটের এসআই আসিফ ইকবাল বলেন, আদালতের নির্দেশে দীর্ঘ তদন্তের পর প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত কয়েকজন ফেক আইডি ব্যবহারকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হামে ভয়াবহ পরিস্থিতি: তিন মাসে ৬৭৭ শিশুর মৃত্যু, বিশেষজ

1

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

2

চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া বার্তা

3

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের কর্মসূচি শুরু

4

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৫ হাজার

5

মিষ্টিতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি কনটেন্ট ক্রিয়েট

6

পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টু

7

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

8

মেয়েরা টাকাকে ভালোবাসে, টাক মাথা নয়: জেবা

9

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

10

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

11

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

12

এসএসসির ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

13

চরফ্যাশন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

14

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

15

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

16

ভোলায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তো

18

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

19

আজ বিশ্ব প্রেমিকা দিবস

20