আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনের হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে মা ইলিশ, নেপথ্যে বরফ মিল!

 

Brother IT Digital

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালেও ভোলার চরফ্যাশনে মা ইলিশ শিকার ও বিক্রির অভিযোগ উঠেছে। মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে রাতে ধরা ডিমওয়ালা ইলিশ দিনের আলোয় উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এসব মাছ সংরক্ষণ ও পরিবহনে স্থানীয় কয়েকটি বরফ মিলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোররাত থেকে বরফ বোঝাই নৌকা নদীতে নামছে। প্রতিটি নৌকায় ২ থেকে ৩ মণ বরফ নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রশাসনের নজর এড়াতে রাতের আঁধারে মাছ শিকার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ধরা মাছের বড় অংশই ডিমওয়ালা মা ইলিশ বলে দাবি স্থানীয়দের।

নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও চরফ্যাশনের বিভিন্ন বাজারে ইলিশ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন সদর বাজার, দক্ষিণ আইচা বাজার, শশীভূষণ বাজার, চর মাদ্রাজ হাট, বকসি বাজার ও খেজুর গাছিয়া বাজারে সকাল হলেই বস্তাভর্তি ইলিশ আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাদের দাবি, ৮০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চ্যানেল ভোলার অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অবৈধভাবে ধরা ইলিশ সংরক্ষণে চরফ্যাশন ও চর মাদ্রাজের কয়েকটি বরফ মিলের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে বরফের চাহিদা দুই থেকে তিন গুণ বেড়েছে। অভিযোগ রয়েছে, এক শ্রেণির মিল মালিক রাতে জেলেদের কাছে বাড়তি দামে বরফ সরবরাহ করছেন। পরে এসব মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন বড় আড়তে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাশন মাছ বাজারে ইলিশ বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”

মৎস্য বিশেষজ্ঞদের মতে, একটি বড় মা ইলিশ একবারে ২০ থেকে ২৩ লাখ ডিম দিতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন অব্যাহত থাকলে ইলিশের প্রজনন ও ভবিষ্যৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদীতে মাছ শিকার বন্ধের পাশাপাশি হাট-বাজারে অবৈধ ইলিশ বিক্রি, পরিবহন এবং সংরক্ষণে ব্যবহৃত সরবরাহব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্

1

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে

2

ভোলায় মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

3

আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন

4

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

5

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

6

জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না: নাহিদ ইস

7

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

8

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

9

চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ, হুমকিতে পরিবেশ

10

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

11

লালমোহনে ৬৫০ কেজি জাটকা জব্দ, বিতরণ নিয়ে ধোঁয়াশা

12

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

13

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরক

14

ওমরাহ পালন আসিফ মাহমুদের, সঙ্গে আছেন যারা

15

স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে আলোচনায় কে এই কক্সবাজারের যুব

16

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

17

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

18

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট ও কলাতলীতে বিএনপির অব

19

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

20