আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ৬৫০ কেজি জাটকা জব্দ, বিতরণ নিয়ে ধোঁয়াশা

 

Brother IT Digital

মো. মামুন হাজী | লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দ করা প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশ বিতরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৎস্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। তবে বাকি প্রায় ৩৫০ কেজি মাছের বিতরণ বা ব্যবস্থাপনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ওয়েস্টার্নপাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান এবং খুলনা রুটের যাত্রীবাহী চাকলাদার পরিবহন ও মিমজাল পরিবহন থেকে এসব জাটকা জব্দ করা হয়। লালমোহন উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মাছ চরফ্যাশনসহ বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছিল বলে জানা গেছে।

অভিযানের বিষয়ে তথ্য জানতে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতে তারা গণমাধ্যমে এ অভিযান প্রকাশ করতে আগ্রহী নয় বলে জানায়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে প্রায় ৬৫০ কেজি জাটকা জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

নিয়ম অনুযায়ী, জব্দ করা মাছ এতিমখানা ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের কথা। মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। সে হিসাবে মোট জব্দ করা মাছের মধ্যে প্রায় ৩৫০ কেজির হিসাব এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী (রাজস্ব) কর্মকর্তা মোস্তফা মনোয়ার আলী বলেন, জব্দ করা মাছ কোস্টগার্ডের সহযোগিতায় বিতরণ করা হয়েছে। ১৫টি এতিমখানায় মাছ বিতরণের কথাও জানান তিনি। তবে বাকি মাছের হিসাব জানতে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এ কর্মকর্তা।

অন্যদিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আকাশ বলেন, জব্দ করা মাছ মৎস্য বিভাগ বিতরণ করেছে। কোস্টগার্ড সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগীদের মধ্যে নামমাত্র মাছ বিতরণ করে বাকি মাছ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

জব্দ করা মাছের মোট পরিমাণ, বিতরণের পূর্ণাঙ্গ তালিকা, সুবিধাভোগীর সংখ্যা এবং অবশিষ্ট মাছের ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সরকারি অভিযানে জব্দ করা সম্পদের বণ্টন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ বছর পর দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি

1

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্ব

2

‘দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’: বরিশাল ব

3

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

4

আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

5

দেশে চার–পাঁচ মাসের সার মজুত আছে: কৃষিমন্ত্রী

6

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

7

আগের গালিবাজদের মতো এদেরও জনগণ বিদায় দেবে

8

দুই কার্গো এলএনজি কিনবে সরকার, সাশ্রয় হবে ৩৭০ কোটি টাকা

9

লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

10

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

11

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

12

জমির রেজিস্ট্রি খরচ ও সরকারি মূল্য কমানোর দাবিতে নলছিটিতে বি

13

চেয়ারম্যান হতে সরকারি চাকরি ছাড়লেন প্রধান শিক্ষক মাসুম

14

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমা

15

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

16

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

17

মনপুরায় এক নারীর বিরুদ্ধে যত অভিযোগ

18

ভারী বৃষ্টির প্রভাবে সিলেট-নেত্রকোনায় বাড়ছে বন্যার শঙ্কা

19

আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ

20