আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

 

Brother IT Digital

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার পাশাপাশি টিকিটের বাজারেও দেখা দিয়েছে নজিরবিহীন চাহিদা। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম এবার সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত হয়েছে।

আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। এই ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী গড় টিকিটের মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে এটি সর্বোচ্চ গড় টিকিটমূল্য।

বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে। যদিও আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর দাম কিছুটা কমলেও তা এখনও আকাশছোঁয়া।

সবচেয়ে দামী টিকিটের মূল্য উঠেছে ২৮ হাজার ৪৭৯ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকার সমান। মেটলাইফ স্টেডিয়ামের ১১৫এ সেকশনের দুটি আসনের জন্য এই মূল্য গুনেছেন এক ক্রেতা। ফলে দুটি টিকিটের মোট দাম দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯৫৮ ডলার।

টিকপিকের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় এখন শীর্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। এর পর রয়েছে ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই (গড় মূল্য ৯,৪১১ ডলার), ২০২১ সালের সুপার বোল এলভি (৭,৩১৩ ডলার), ২০২০ সালের সুপার বোল এলআইভি (৬,৫৪৬ ডলার) এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (৬,৩০৮ ডলার)।

এদিকে, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৯০০ ডলারে। ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ওই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩০০ ডলার কমে গেছে।

টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে পরিণত হয়েছে। টুর্নামেন্টের শুরুতে গড় টিকিটের দাম ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্বে বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে।

তবে পুরো টুর্নামেন্টজুড়ে টিকিটের দাম শুধু বাড়েনি। পুনর্বিক্রয় (রিসেল) বাজারে কয়েকটি ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেও যায়। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেওয়ার পর স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত নেমে আসে।

শুরুতে কত ছিল ফাইনালের টিকিট?

প্রথম ধাপে টিকিট বিক্রির সময় ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার। পুনর্বিক্রয় বাজারের হিসাব বাদ দিলে সাধারণ দর্শকদের জন্য ফুটবল ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ নির্ধারিত টিকিটমূল্য।

তবে টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে ফিফা। একবারে সব টিকিট বাজারে না ছেড়ে সংস্থাটি ধাপে ধাপে বিক্রি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডায়নামিক প্রাইসিং বা পরিবর্তনশীল মূল্যব্যবস্থার কারণে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

এ কারণে অনেক সমর্থকের অভিযোগ, ২০২৬ বিশ্বকাপ সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গিয়ে ধনীদের আসরে পরিণত হয়েছে। সমর্থকদের এই সমালোচনার পর ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির কৌশল নতুন করে পর্যালোচনা করা হবে।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের হার সইতে না পেরে হাসপাতালে ভক্ত

1

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

2

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

3

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

4

ভোলার মেঘনায় জেলের জালে ২৪ কেজির ব্ল্যাককার্প, বিক্রি ১৭ হাজ

5

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

6

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

7

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

8

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

9

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ

10

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

11

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

12

ফের আলোচনায় সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

13

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

14

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

15

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

16

প্রতিটি শিশুর নিরাপদ-বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট

17

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

18

তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

19

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

20