আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল বোরহানউদ্দিনের মামুনের

 

Brother IT Digital

জেএম. মমিন, বোরহানউদ্দিন: রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালের পার্শ্ববর্তী একটি ৭ তলা ভবনের বাইরের সাইডে রঙের কাজ করার সময় নিচে পড়ে মো. মামুন মীর (২৮) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মামুন মীর ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ শাজাহান মীরের মেঝো ছেলে।

স্থানীয় থানা পুলিশ ও প্রত্যক্ষর্দশী নেছার উল্লাহ মীর জানান, ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে একটি ৭ তলা ভবনের বাইরের সাইডে রঙের কাজ করার সময় অসতর্কতাবশত রশি ছিঁড়ে নিচে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

কলাবাগান থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো.সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

1

দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

2

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

3

স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সেই সাইনবোর্ড খুলে ফেলল এ

4

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

5

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

6

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

7

শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড পেলেন ভোলার ছেলে শাফায়াত

8

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর ম

9

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্র

10

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

11

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

12

জাপানে ‘মুকোয়োশি’: ঘরজামাই নয়, পরিবারের আইনগত উত্তরসূরি

13

৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা

14

হাজীরহাটে কে হচ্ছেন চেয়ারম্যান? মাঠে সক্রিয় তিন প্রার্থী

15

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

16

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

17

ইষ্ট বেকার প্রত্যাহারের নির্দেশ, মোড়ক বদলে চলছে প্রকাশ্যে বি

18

ভোলায় বেপরোয়া ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

19

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

20