আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর

 

Brother IT Digital

‘আমি কোনো পেশাদার চোর নই। ভুল করে চুরি করে ফেলেছি। কাজটি করে আমি অনুতপ্ত।’ এমন কথা লিখে চুরি করা গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে গেছে এক চোর। শুধু তাই নয়, চুরির ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আশঙ্কায় প্রকৃত মালিকের কাছে সিলিন্ডারটি পৌঁছে দেওয়ার অনুরোধও করেছে সে।

সোমবার (১৭ আগস্ট) রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী এলাকায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। চোরের রেখে যাওয়া চিরকুটটি এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে চরফরাদী মাদরাসা মোড়ের কামাল মিয়ার চায়ের দোকানে চুরি হয়। ওই সময় দোকান থেকে একটি বড় গ্যাস সিলিন্ডারসহ কয়েকটি জিনিসপত্র চুরি যায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের কাছে বিচারপ্রার্থী হন দোকানদার কামাল মিয়া।

এর মধ্যে এক রাতে চরফরাদী মাদরাসায় একটি চিরকুটসহ চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। পরে মাদরাসার এক শিক্ষক বিষয়টি কামাল মিয়াকে জানান।

চিরকুটে ওই ব্যক্তি লেখেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো পেশাদার চোর নই। কিন্তু ভুল করে চুরি করে ফেলছি। কাজটি করে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন হীন কর্মকাণ্ডে জড়াব না, অঙ্গীকার করছি।’

চুরির ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে জানিয়ে তিনি আরও লেখেন, ‘এই চুরির বিষয় নিয়ে এলাকার শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বিভিন্ন লোককে দোষারোপ করে বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা দেখে জিনিসটি ফেরত দিলাম। দয়া করে জিনিসটি প্রকৃত মালিককে ফেরত দেবেন।’

সিলিন্ডারটি সরাসরি মালিককে না দিয়ে মাদরাসায় রেখে যাওয়ার কারণও চিরকুটে ব্যাখ্যা করেছেন তিনি। লেখেন, ‘জিনিসটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক ভেবে-চিন্তে দেখলাম, প্রকৃত মালিককে কোন কোন উপায়ে ফেরত দেওয়া যায়। অন্য কোনো উপায়ান্তর না দেখে মাদরাসায় রেখে গেলাম।’

চিরকুটের শেষ দিকে তিনি স্পষ্ট করে লেখেন, ‘জিনিসটি ঠাকুরবাড়ির চা দোকানদার কামালের।’ এরপর অনুরোধ করেন, ‘দয়া করে কাগজটি পেলে দেখে ছিঁড়ে ফেলবেন। ক্ষমাপ্রার্থী।’

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চুরির ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে চুরি করা মালামাল ফেরত দিয়ে চোরের এমন অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

দোকানদার কামাল মিয়া বলেন, চুরির পর তিনি বিষয়টি স্থানীয়ভাবে জানিয়েছিলেন এবং মালামাল উদ্ধারের আশা করেছিলেন। পরে মাদরাসায় গ্যাস সিলিন্ডার ও চিরকুট পাওয়ার খবর পান। সিলিন্ডারটি ফেরত পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্য

1

বাড়িতে হামলার প্রতিক্রিয়া জানালেন সাকিব

2

ভোলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ নৌযান জব্দ

3

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

4

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

5

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

6

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

7

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

8

রোহিঙ্গা সংকটের ১০ বছরকে ২০ বছরে নেওয়া যাবে না: পররাষ্ট্র প্

9

১৩৫ দিনেই কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

10

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন ইসি সচিব

11

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

12

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপ

13

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

14

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

15

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

16

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

17

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

18

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

19

মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ

20