আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন বাংলাদেশের শোবিজ তারকারা

 

Brother IT Digital


চ্যানেল ভোলা: অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে মাঠ মাতিয়েছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে দলের আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তার করা দুই গোলেই জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি পরে ছবি শেয়ার করে লিখেছেন, “ইয়েস, আর্জেন্টিনা! ভামোস।”

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মেসির কীর্তির প্রশংসা করে পোস্ট দিয়েছেন। ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজও মেসির একটি ছবি শেয়ার করে তার পারফরম্যান্সকে “জাদুকরী” বলে মন্তব্য করেন।

নির্মাতা আশফাক নিপুন মেসির গোল করার ধারাবাহিকতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ফুটবলের ইতিহাসে এমন আধিপত্য খুব কমই দেখা যায়। অন্যদিকে নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, “দল যার যার, মেসি সবার।”

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে মেসিকে “আউটস্ট্যান্ডিং” বলে অভিহিত করেন। তাসরিফ খানও মেসির একটি ছবি পোস্ট করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার ছবি শেয়ার করে জানান, মেসির প্রতি ভালোবাসাই তাকে আর্জেন্টিনার সমর্থক করে তুলেছে। অভিনেত্রী জাকিয়া বারী মম মেসির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দলের জয় উদযাপন করেন। কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্স যেমন আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছে, তেমনি বাংলাদেশের তারকাদের মধ্যেও নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

1

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

2

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

3

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

4

মিষ্টিতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি কনটেন্ট ক্রিয়েট

5

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

6

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

7

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

8

৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু

9

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

10

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

11

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

12

ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

13

গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট!

14

চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল ডিগ্রি কলেজে বিদায়, সংবর

15

স্পেন-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

16

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

17

৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা

18

ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্

19

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

20