আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম



একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে।

শিক্ষা বোর্ডগুলোর নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে, যা চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছেন। এর অনুমোদন পেলে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়ার কথা ছিল।

ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা ছিল। তবে তাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সায় দেননি।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এবারও একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে তবে কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে এবং ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে শিক্ষার্থীদের।

পূর্বের বছরগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারত। তবে এবার প্রথম পর্যায়ে একবারই সুযোগ পাবে। আবেদনের সুযোগ একবার হওয়ায় আগের মতো মাইগ্রেশনের সুযোগও আর পাচ্ছে না শিক্ষার্থীরা।

তবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আরেকবার সুযোগ পাবে। একই সঙ্গে কেউ বাদ পড়ে থাকলে বা কোনো কারণে নিশ্চয়ন না করলে বা কলেজ না পেলে সে-ও আবার আবেদন করতে পারবে।

সেপ্টেম্বরে ক্লাস শুরুর নির্দেশ

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর ভর্তির আবেদন শুরুর পরিকল্পনা ছিল। এতে ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি এবং ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাব দেওয়া হয়। তবে বৈঠকে এ প্রস্তাবে সায় দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এখন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, অর্থাৎ শুরুর দিকেই অনলাইন আবেদন শুরু হবে। এ ছাড়া, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। যারা পুনর্নিরীক্ষার পর আবারও আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদের ক্লাস শুরু হবে আগামী ১ অক্টোবরের মধ্যে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। আমরা প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, শিগগির এটি চূড়ান্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় এ নীতিমালাটি জারি করবে।

নীতিমালায় পরিবর্তনের কথা স্বীকার করে তিনি জানান, অ্যাকাডেমিক কার্যক্রমে ডিসিপ্লিন ফিরিয়ে আনা খুবই জরুরি। এজন্য ভর্তি কার্যক্রম ও ক্লাস এগিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। সেগুলো মাথায় রেখে আমরা নীতিমালা করেছি। মন্ত্রণালয় এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জানা যায়, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ভর্তিপ্রক্রিয়া শেষে ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও গত কয়েক বছর নানান কারণে তা হয়ে ওঠেনি। গত বছর এসএসসির ফল প্রকাশ হয় ওই বছরের ১০ জুলাই।

ভর্তিপ্রক্রিয়া শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয় ১৫ সেপ্টেম্বর। কিন্তু চলতি বছর এসএসসির ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। এরপরও যে কোনোভাবে গত বছরের কাছাকাছি সময়ে ক্লাস শুরু করতে চায় মন্ত্রণালয়।

সারা দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। তবে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

ফলে এবার মোট আসনের অর্ধেকের বেশি খালি থাকবে। যদিও তুলনামূলক ভালো প্রতিষ্ঠানগুলোয় আসনসংখ্যা সীমিত। ফলে আসন বেশি থাকলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী তাদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবে না।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে ৪ শতাংশ জমির বায়না, ১০ লাখ টাকা লেনদেনের দাবি

1

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

2

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

3

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

4

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

5

৫ আগস্ট সেনা সদরের বৈঠকের সেই আলোচনা প্রকাশ করলেন আসিফ নজরুল

6

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

7

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

8

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

9

নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা

10

পে-স্কেল বাস্তবায়ন হবে যে দুই ধাপে

11

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

13

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

14

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

15

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

16

চরফ্যাশনে পাচার সন্দেহে ১৭৫ বস্তা সার আটক, অঙ্গীকারনামায় মুক

17

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

18

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

19

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত

20