আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন



দিনাজপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চিফ হুইপ মো. নুরুল ইসলাম এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে সংসদে তা গৃহীত হয়।

কমিটির সদস্যরা হলেন— বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬), এসএম ফয়সাল (হবিগঞ্জ-৪), মো. নাসির চৌধুরী (সুনামগঞ্জ-২), মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ-১) ও রেজেকা সুলতানা (সংরক্ষিত নারী আসন-৩৬); বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪) ও হাফেজ মোহাম্মদ রাবিউল বাশার (সাতক্ষীরা-৩); এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিম (সংরক্ষিত নারী আসন-৪৮)।

প্রসঙ্গত, সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি সংসদীয় বিষয় সম্পর্কিত কমিটি। এখন ২৬টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি রয়েছে ১৯টি।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিল পরীক্ষা-নিরীক্ষা এবং সংসদে পাঠানো বিভিন্ন বিষয় পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চাইতে পারে এবং তাদের আওতাধীন বিভিন্ন বিষয়ে সুপারিশ করতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সংসদীয় নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ হিসেবে এসব স্থায়ী কমিটি গঠন করা হচ্ছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

1

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

2

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

3

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

4

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন: নিলুফার

5

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

6

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

7

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

8

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

9

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

10

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

11

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

12

এজলাসে বসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

13

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

14

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

15

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

16

চব্বিশের জুলাই-আগস্টের ঘটনা নিয়ে প্রথমবারের মতো যা বললেন সাক

17

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, বক্তব্য পর্যালোচন

18

বিশ্ব অলস দিবস আজ

19

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

20