মো. সবুজ, ভোলা: ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার সদস্য সচিব মো. নূরে আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, উপজেলা বিএনপির বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, যুবদল নেতা মো. সেলিম কাদেরসহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও জিয়া মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আলোচনা সভা ও সাংগঠনিক আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন