আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

Brother IT Digital

নেওয়াজ শরীফ: আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

শনিবার (১৫ আগস্ট) চর নোয়াবাদ চৌমনী বাজার সংলগ্ন ভোলা’স চিল্ড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গঠনে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মো. আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট হাসান শরীফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন ও প্রতিষ্ঠানের পরিচালক মো. ইসমাইল।

এ সময় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি), সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ, অর্থ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সহ-প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাসেল, সদস্য ফারিয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. আবু তাহের বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করা সবার দায়িত্ব। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয় এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অতিথিরা বলেন, প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এ আয়োজন তাদের পাশে থাকার একটি ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতি নয়, প্রয়োজন সম্মান, সুযোগ ও সমান অধিকার। তাদের মেধা ও সক্ষমতা বিকাশের সুযোগ করে দিতে পারলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজন শিশু-কিশোরদের মাঝে আনন্দ, উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। আয়োজকরা ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

1

ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনায় মেঘনা আলম

2

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

3

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

4

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

5

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধর, থানায় মামলা

6

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

7

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

8

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

9

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা

10

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

11

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

12

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

13

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

14

চরফ্যাশনে সিদ্দিক মাতব্বরের নির্বাচনী গণসংযোগ

15

হানাহানি ও সংঘর্ষ নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে:

16

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

17

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

18

ডনের সঙ্গে ভাইরাল অন্তরঙ্গ ছবির নেপথ্য জানালেন সামিরা

19

জোর গলায় বলছি, পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

20