আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১৬০ স্বর্ণের বার উদ্ধার, তদন্ত শুরু

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটির কার্গো হোলে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে বিপুল পরিমাণ স্বর্ণের চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই বিমানবন্দরে অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। বিমানটি অবতরণের পর এর কার্গো হোলে বিশেষ তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে কার্গো হোলের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মোট ওজন প্রায় ১৯ কেজি।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য নিরূপণের কাজ চলছে। পাশাপাশি এ চোরাচালানের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো কর্মকর্তা-কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

1

দৌলতখানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

2

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

3

যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

4

বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হ

5

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্ত

6

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

7

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

8

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা

9

২০২৫ সালে জামায়াতের আয়ের চেয়ে ব্যয় বেশি

10

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

11

বিক্ষোভে উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা দিলেন মোদি

12

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

13

চরফ্যাশনে নিখোঁজ আহাদকে খুঁজছে পরিবার, দুই মাসেও মেলেনি সন্ধ

14

লালমোহনে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

15

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

16

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

17

বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্

18

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, ধ্বংসস্তূপেই চলবে চিকি

19

জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট

20