আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম এবং হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়ার মামলায় মো. বশির নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আবদুর রশিদের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা থেকে পরদিন ভোর সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময় বশির তার স্ত্রী বিলকিসকে নিজ বসতঘরে হত্যা করেন। পরে হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত ও মরদেহ গুম করার উদ্দেশ্যে বিলকিসের শরীরে আগুন ধরিয়ে দেন। এতে তার মুখ, গলা, ঘাড়, বুক ও পাঁজরসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর বশির তাদের দুই সন্তান—৯ বছর বয়সী খাদিজা খাতুন ও দেড় বছর বয়সী মো. ইমরানকে বাড়িতে রেখে পালিয়ে যান। দীর্ঘ প্রায় ২১ বছর পলাতক থাকার পর ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় বশিরকে মৃত্যুদণ্ড দেন।

মামলার বাদী ছিলেন বিলকিসের এক মেয়ের পালক বাবা মোহাম্মদ খুরশিদ আলম। মামলার উল্লেখযোগ্য সাক্ষীদের মধ্যে ছিলেন সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা শাহজাদা মো. আসাদুজ্জামান এবং মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাবিবুর রহমান (বাচ্চু)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অতীন্দ্র লাল ব্যানার্জী।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী অতীন্দ্র লাল ব্যানার্জী বলেন, এ রায়ে আসামিপক্ষ ক্ষুব্ধ। তাদের মতে, রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলের প্রস্তুতিও চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: প্রাণিসম্পদমন্ত

1

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

2

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি মৃত্যু

3

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

4

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা

5

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকসহ বিদেশে বিনিয়োগের অভিযোগ

6

রংপুরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬ হাজার ইয়াবা জব্দ

7

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

8

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

9

বৃষ্টির পানিতে নিঃস্ব চরফ্যাশনের প্রবাস ফেরত রফিক

10

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

11

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

12

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

13

নামছে আরও ১০০ পিংক বাস

14

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

15

এশার নামাজ পড়ে বাড়ি যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নে

16

ভোলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

17

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

18

বারবার ডিভোর্সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন শ্রাবন্তী

19

আওয়ামী লীগের টাকা আছে কিন্তু খারাপ কিছু করার সক্ষমতা নেই : ড

20